,

বিএনপি এসব নাশকতা করছে কিনা খতিয়ে দেখা হচ্ছে – ও. কাদের

বিএনপি এসব নাশকতা করছে কিনা খতিয়ে দেখা হচ্ছে - ও. কাদের

স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এসব নাশকতা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নাশকতার পথে হাঁটছে কিনা সেটা খতিয়ে দেখছি। তিনি আরও বলেন, দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা প্রধানমন্ত্রীর নির্দেশে তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই সময়ে এ ধরনের ঘটনা রহস্যজনক। প্রধানমন্ত্রী যখন দেশের কাজে বাইরে, ঠিক সে সময় আমাদের দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। এটি নাশকতা কিনা বিষয়টি সরকারের পক্ষ থেকে জরুরিভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারো কোনো মাথা ব্যাথার প্রয়োজন নেই।

এর আগে গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন এবং ৩০ জন গুরুতর আহত হন। এরপর রবিবার রাজধানীর সায়েন্সল্যাবের শিরিন ম্যানসনের বিস্ফোরণে ৩ জন নিহত হন। এর একদিন পর মঙ্গলবার রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত দুই শতাধিক।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী যখন দেশের কাজে বাইরে, ঠিক সেই সময় আমাদের দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটনা ঘটে গেছে। এটা নাশকতা কিনা স্বাভাবিক দুর্ঘটনা, অথবা নাশকতা, সেটা সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। গুলিস্তান, চট্টগ্রামের সীতাকুণ্ড, কক্সবাজারের বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তা বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ঘটিয়েছে কিনা, খতিয়ে দেখছে সরকার।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল হুট করে একটা বিবৃতি দিয়েছেন। তার বিবৃতির ভাষা হচ্ছে যে, এই ধরনের একের পর এক ঘটনার রহস্যজনক। আমরা তার সঙ্গে একমত। এই সময়ে দেশে এই ধরনের ঘটনা রহস্যজনক। এই রহস্যের ভিতরের বিষয়টি কী, সেটা আমাদের খতিয়ে দেখতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান যৌথ সভায় ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কৃষক লীগের সাধারণ সম্পাদক উন্মে কুলসুম স্মৃতি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ইনানও উপস্থিত ছিলেন সেখানে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ