,

বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে প্রস্তুত হয়ে যান – ও. কাদের

বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে প্রস্তুত হয়ে যান - ও. কাদের

স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানিয়েছেন। তিনি ‘বিএনপি-জামায়াত অপশক্তিকে’ প্রতিহত করে নির্বাচনে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর ইতিহাসে এক নৃশংসতম হত্যাকাণ্ড ১৫ আগস্ট। রাজনৈতিক কারণে বিশ্বে অনেক হত্যাকাণ্ড হয়েছে কিন্তু ১৫ আগস্টের মতো এমন হত্যাকণ্ড হয়নি।

তিনি বলেন, যুব মহিলা শেখ হাসিনার আবিস্কার। যুব মহিলা লীগ রাজপথের সাহসী সৈনিক। যুব মহিলা লীগ রাজপথে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। যুব মহিলা লীগ শেখ হাসিনার এক বিস্ময়কর আবিষ্কার বলেই সকল ক্ষেত্রে তারা লড়াই করেছে।

নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। নির্বাচন ও আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে যান। বিএনপির-জামায়াত অশক্তি মোকাবিলা করতে প্রস্তুত হয়ে যান।
বিএনপি বাংলাদেশ মেরামত করবে – এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট এবং আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যার রক্তের দাগ থাকা বিএনপির হাতে কীভাবে রাষ্ট্র মেরামত। যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা দুর্নীতি করেছে তারা করবে রাষ্ট্র মেরামত! তারেক জিয়া রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে, তারা কীভাবে এদেশ মেরামত করবে।

‘১০ ডিসেম্বর খালেদা জিয়া নাকি দেশ চালাবে সেই অংকার কই গেল’ এ প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীদের সকল অহংকার ধ্বংস হয়ে গেছে।

‘স্বাধীনতা দিয়েছেন বঙ্গবন্ধু আর দেশের মানুষকে মুক্তি দিয়েছেন আপসহীন নেত্রী শেখ হাসিনা’ – এ মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু হয়েছে। একদিনে একশ সেতু উদ্ধোধন করা হয়েছে। কর্ণফুলি টানেলও নির্মিত হয়ে গেছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন দেখে অন্তরজ্বলা বেড়েছে বিএনপির। জ্বালা রে জ্বালা অন্তরজ্বলা। ‘আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার দরকার’ বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেছেন, আবারও আন্দোলন মোকাবিলা হবে। আন্দোলনে হবে, নির্বাচনেও হবে। প্রস্তুত হয়ে যান। নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, আবারও আন্দোলন মোকাবিলা হবে। আন্দোলনে হবে, নির্বাচনেও হবে। প্রস্তুত হয়ে যান। বিএনপির এক নেতা বলেছেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছেন। ঘোষণা দেবেন। রাষ্ট্র মেরামতের রূপরেখা আপনারা, বিএনপি তৈরি করবে! যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্টের রক্তের দাগ। আমাদের ২১ নেতাকর্মীর রক্ত যাদের হাতে, তারা করবে রাষ্ট্র মেরামত! বঙ্গবন্ধুর খুনিদের দায়মুক্তি দিতে যারা সংবিধানে পঞ্চম সংশোধনী কলমের এক খোঁচায় করেছিল। ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, এরা করবে রাষ্ট্র মেরামত! যারা আমার দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে; যারা দণ্ডিত হয়েছে, ৭ বছরের জেল, এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে বাংলাদেশের আদালতে। আর রাজনীতি করবো না মুচলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে, তিনি হবেন আপনাদের নেতা!

শেখ হাসিনা প্রতিটা মুহূর্ত ঝুঁকির মধ্যে মন্তব্য করে কাদের বলেন, এত ঝুঁকিপূর্ণ রাজনৈতিক জীবন এদেশে পঁচাত্তরের পরে করো জীবনে আসেনি। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। তিনি আরও বলেন, শেখ হাসিনার অপরাধ নিজের টাকায় পদ্মা সেতু। এক দিনে ১০০ সেতু উদ্বোধন করেছেন। আগামী ২১ ডিসেম্বর ১০০ রাস্তার উদ্বোধন করবেন। মাসের শেষে তরুণ প্রজন্মের ড্রিম প্রোজেক্ট মেট্রোরেল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ