,

বিএনপি হচ্ছে নালিশ পার্টি, জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক – ও. কাদের

বিএনপি হচ্ছে নালিশ পার্টি, জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক - ও. কাদের

স্টাফ রিপোর্টার – বিএনপি হচ্ছে এদেশের নালিশ পার্টি। এই নালিশ পার্টি হচ্ছে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের যুবরাজকে ১০ ডিসেম্বর দেশে ফিরিয়ে এনে বিএনপি নাকি ক্ষমতায় বসবে। বিএনপি নেতাদের এমন অবাস্তব বক্তব্য রঙিন খোয়াব ছাড়া আর কিছু নয়।

১৪ দলীয় জোটের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতীক শেখ হাসিনা পরাজিত হতে পারে না।

স্বাধীনতার সকল শক্তিকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, মুক্তিযুদ্ধ আজ হুমকির মুখে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একত্রিত থাকলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বিএনপিকে জাতীয়তাবাদী চামচা দল আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন মুখে মির্জা ফখরুল খালেদা জিয়ার মুক্তি চায়? তাঁর মুক্তির জন্য গত ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করতে দেখিনি।

বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আবার বসাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। বিএনপি ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন যতদিন পালন করবে, ততদিন বিএনপি জনগণ থেকে পিছিয়ে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ