,

বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস আজ

বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস আজ

স্টাফ রিপোর্টার – বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উত্তোলন হয় কলকাতায় বাংলাদেশ দূতাবাসে। ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় পাকিস্তানের উপ-দূতাবাসে কর্মরত ৭০ জন বাঙালি কর্মকর্তা-কর্মচারি বাংলাদেশের আনুগত্য ঘোষণা করে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। এ পতাকা উত্তোলনে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন মিশন প্রধান এম হোসেন আলী।

১৯৭১ সালের ১৮ এপ্রিল দুপুর ১২ টা ৪১ মিনিটে পতাকা উত্তোলন হয়। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর দিক নির্দেশনায় দেশের মানুষ এক হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের স্থান করে নেয় এবং এক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

পতাকা উত্তোলনের পর তাৎক্ষণিকভাবে দূতাবাসে কর্মরত পাঁচজন পাকিস্তানী কর্মকর্তাসহ তাদের অনুগত ১৫ জন কর্মচারি ব্যতীত ৭০ জন বাঙালি কর্মকর্তা-কর্মচারি নিয়ে এম হোসেন আলী মুজিবনগর সরকারের নির্দেশনায় মিশন পরিচালনা করেছিলেন। ১৯৭১ সালের ১৮ এপ্রিলের পতাকা উত্তোলনের এ ঘটনার পর বিশ্ববাসীর দৃষ্টি পড়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর। কলকাতা মিশনের পতাকা উত্তোলন বহির্বিশ্বে আরও কয়েকটি মিশন অনুসরন করেন। এ সংবাদটি ১৯৭১ সালের ১৯ এপ্রিল কলকাতার সকল পত্রিকায় সচিত্র প্রতিবেদন আকারে প্রকাশিত হয় যা সারাবিশ্বে আলোড়ন তোলে এবং বিশ্বনেতৃবৃন্দের সমীহ আদায় করতে বাংলাদেশের প্রথম সরকারকে সুবিধা প্রদান করেছিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ