,

ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান

ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান

স্টাফ রিপোর্টার – চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

 

ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান

এরপর ভারতীয় নেতৃবৃন্দ এবং কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছানোর পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময় তাঁরা বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগাহও পরিদর্শন করেন শেখ হাসিনা।

এএনআই বলছে, নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ভারত ও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে বাস্তব ফলাফল অর্জন করেছে। এর মধ্যে ভূমি ও সমুদ্রসীমার সীমানা নির্ধারণ, নিরাপত্তা, যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, সামুদ্রিক অর্থনীতি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে অগ্রগতি উল্লেখযোগ্য।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ