,

মির্জা ফখরুল ও আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে আটকের অভিযোগ

আগামীকাল বিএনপির গণসমাবেশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে আটকের অভিযোগ উঠেছে। পুলিশ তাঁদের আটক করেছে বলে অভিযোগ করছে দলটি।

শুক্রবার সকালে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। শায়রুল কবির বলেছেন, রাত তিনটার দিকে প্রায় একই সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার বাসা থেকে ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করেছে।

শায়রুল কবির খান বলেন, আটকের সময় মির্জা ফখরুলের স্ত্রীকে ডিবি জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তারা মির্জা ফখরুলকে নিয়ে যাচ্ছেন। বিএনপি মহাসচিব ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে এখনও গোয়েন্দা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ