স্টাফ রিপোর্টার – চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার পাওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে ও সবসময় ভারতকে পাশে পেয়েছি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শুরুতে হিন্দিতে কথা বলেন। এরপর বাংলায় তা আবার বুঝিয়ে দেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে ভারতবাসীকে যেভাবে আমাদের পাশে পেয়েছি। শুধু তখনই নয়, সব সময় ভারত আমাদের পাশে ছিল। ভারতে ৬ বছর ছিলাম, তখন কিছু কিছু হিন্দি শিখেছি। তাই হিন্দিতে বলার চেষ্টা করলাম। ভারতকে শুভেচ্ছা জানাচ্ছি। সব ক্ষেত্রেই আমরা তাদের সহযোগিতা পেয়েছি। ভারত, ভারতবাসীকে শুভেচ্ছা জানাই। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।








