স্টাফ রিপোর্টার – যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। গত ১ সেপ্টেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারিসহ দ্বিপক্ষীয় সম্পর্কে বিদ্যমান অস্বস্তির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়। ২০২১ সালের জানুয়ারি মাসে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন মো. শহীদুল ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৩ জুলাই এক বিবৃতিতে জানায়, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ ১ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে বাতিল করা হল।








