,

রাজধানীর খিলক্ষেতে বাসে আগুন

এবার রাজধানীর খিলক্ষেতে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার পরপরই খিলক্ষেতে বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টা ৩৫ মিনিটে খিলক্ষেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সোমবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ