বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর গুলিস্তান, মিরপুর ও কলাবাগানে ৩টি যাত্রীবাহী বাসে আগুন

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির আগের দিন শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলিস্তান, মিরপুর ও কলাবাগানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাত সোয়া ৯ টার দিকে গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি  বাসে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় একই সময়ে মিরপুর মাজার রোডে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাতে সাড়ে ১০টার দিকে রাজধানীর কলাবাগানে মিরপুর মেট্রো সার্ভিস নামে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ  তিনটি ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এদিকে আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলছে বিএনপির।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ