,

রাজশাহীতে ২৬টি প্রকল্পের উদ্বোধন ৬টির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ২৬টি প্রকল্পের উদ্বোধন ৬টির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার – রাজশাহীতে মাদরাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় উপস্থিত হয়ে ২৬টি প্রকল্প উদ্বোধন ও ছয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রবিবার বিকাল তিনটার দিকে জনসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

প্রকল্পগুলো হলো : ১. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণ। যার নির্মাণ ব্যয় ৫.০২৭ কোটি টাকা। ২. শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ। যার নির্মাণ ব্যয় ৪.৪২৫ কোটি টাকা। ৩.মোহনপুর রেলক্রসিং-এ ফ্লাইওভার নির্মাণ । যার নির্মাণ ব্যয় ৪০.৭৯৭ কোটি টাকা। ৪. ভদ্রা মোড় রেল ক্রসিং হতে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ ৪ লেন সড়ক ও রোড ডিভাইডার নির্মাণ। যার ব্যয় ৫৫.৭৮ কোটি টাকা। ৫. বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ ৪ লেন সড়ক ও রোড ডিভাইডার নির্মাণ। যার ব্যয় ৪৪.৯২২ কোটি টাকা। ৬. রেন্টুর খড়ির আড়ৎ হতে হাইটেক পার্ক হয়ে ঢালুর মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ এবং কোর্ট হতে পশ্চিম শহরতলী ক্লাব পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ। যার নির্মাণ ব্যয় ১৩.২৯২ কোটি টাকা। ৭. রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের ব্যয় ১৩১.৩৫৫ কোটি টাকা। ৮. পুঠিয়া-বাগমারা মহাসড়ক (জেড-৬০০৪) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণে ১১৬.৮২৭ কোটি টাকা। ৯. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের ৬ষ্ঠ তলা হতে ১০ম তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজে ১০.২১ কোটি টাকা। ১০. রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্স নির্মাণ কাজ ২০.৯৭৮ কোটি টাকা। ১১. রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল স্থাপন প্রকল্পে ১৪.৪৫৫ কোটি টাকা। ১২.৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন কাজে ২২.১৭৫ কোটি টাকা।

এ ছাড়া রয়েছে ১৩. রাজশাহী সরকারি শিশু হাসপাতালের নির্মাণ কাজে ২২.৯০ কোটি টাকা। ১৪. রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন নির্মাণ কাজে ১৫.০০ কোটি টাকা। ১৫. ‘৬৪ জেলায় জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহী সমাজ সেবা কমপ্লেক্স নির্মাণ কাজে ১২.৭৭৫ কোটি টাকা। ১৬. ‘পরিচালন বাজেটের আওতায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন খাত’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহী সরকারি মহিলা কলেজ, বোয়ালিয়া, রাজশাহীর ৬-তলা ভিত বিশিষ্ট দ্বিতল ছাত্রীনিবাস নির্মাণ কাজে ৫.৫৭৮ কোটি টাকা। ১৭. ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় চারঘাট টেকনিক্যাল স্কুল ও কলেজ, চারঘাট, রাজশাহীর ৫-তলা ভিত বিশিষ্ট ৫তলা একাডেমিক ভবন নির্মাণ কাজে ১৭.১৯৫ কোটি টাকা। ১৮. মাল্টিপারপাস ভবন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮.৯৫৯ কোটি টাকা। ১৯. সিভিল সার্জন অফিসে রাজশাহী ৪.২৭ কোটি টাকা। ২০. রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদীর বাম তীরের স্থাপনাসমূহ নদী ভাঙ্গন হতে রক্ষার্থে নদী তীর প্রতিরক্ষা প্রকল্পে ৩৪৯.৭২৮ কোটি টাকা। ২১. রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় ভূমি পুনরুদ্ধার ও নদীর নাব্যতা বৃদ্ধির জন্য পদ্মা নদী ড্রেজিং প্রকল্পে ৩৪৪.৬২৫ কোটি টাকা।

প্রকল্পের মধ্যে আরও রয়েছে ২২. রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (আরসিআইপি) ২২.৪৩ কোটির আওতায় বাগমারা উপজেলাধীন ভবানীগঞ্জ-আহসানগঞ্জ (বাগমারা অংশ) চেইনেজ ৮৫০০ মি. – ১২৭০০ মি.। ভবানীগঞ্জ-কেশরহাট (বাগমারা অংশ) চেইনেজ ০০মিঃ – ১৩৩০০মিঃ এবং ভবানীগঞ্জ (মাথাভাঙ্গা) হাটগোঙ্গোপাড়া চেইনেজ ০মি. ৫০০০ মি. সড়ক উন্নয়ন। ২৩. রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (আরসিআইপি) ২১.৫২৮ কোটির আওতায় তানোর উপজেলাধীন তানোর-আমনুরা ভায়া মুন্ডুমালা হাট চেইনেজ ০মি-১৬৯৯১ মিটার পবা উপজেলাধীন মল্লিকপুর বাইপাশ (কুখন্ডি বাজার) আরএইচডি-রামচন্দ্রপুর জিসি আরএইচডি চেইনেজ ০মি. – ৪৪০০ মিঃ সড়ক উন্নয়ন। ২৪. চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) রাজশাহী পিটিআই এর ৩ (তিন) তলা বহুমুখী অডিটরিয়াম নির্মাণে ৮.৯২৩ কোটি টাকা। ২৫. উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প রাজশাহী সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ২.৮১৩ কোটি টাকা।

রাজশাহী জেলা এবং মহানগরে ভিত্তিপ্রস্তর স্থাপন উন্নয়ন প্রকল্পগুলো হলো, ১. রাজশাহী তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ ২৪ কোটি। ২. রাজশাহী আঞ্চলিক পিএসসি অফিস ভবন নির্মাণ কাজ ৮.৩৫১ কোটি। ৩. ‘৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ছোট বনগ্রাম মৌজা সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের (শহীদ জননী জাহানারা ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়) ১০-তলা ভিত বিশিষ্ট ১০-তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ কাজ ৬২ কোটি। ৪. ‘৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় বড় বনগ্রাম মৌজা সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের (শহীদ এ. এইচ. এম. কামারুজ্জামান বালক উচ্চ বিদ্যালয়) ১০-তলা ভিত বিশিষ্ট ১০-তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ কাজে ৫৩ কোটি, রাজশাহী বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজে ১৬২.৯৪ কোটি ৬. রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ কাজে ৬৫.৯৯৩ কোটি টাকা।

রাজশাহী মহানগরের মাদরাসা মাঠ, রেলগেট কামরুজ্জামান চত্বর, সিরোইল বাস টার্মিনাল, ভদ্রা, তালাইমারী, আলুপট্টি, কুমারপাড়া, সাহেববাজার জিরোপয়েন্ট, সোনাদীঘির মোড়, ফায়ার ব্রিগেড মোড়, সিনঅ্যান্ডবির মোড়, লক্ষ্মীপুর মিন্টু চত্বর, টমটম চত্বর, বর্ণালীর মোড় এলাকা ঘুরে দেখা যায় গোটা নগরীতে এখন সাজ সাজ রব। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যানার-ফেস্টুন- তোরণে ছেয়ে গেছে গোটা শহর। শহরের গুরুত্বপূর্ণ জায়গা, পার্ক, স্থাপনা, ভবন, দপ্তরগুলোকে সাজানো হয়েছে বিশেষ ভাবে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি মেগাপ্রজেক্টসহ সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরা হয়েছে ব্যানার-ফেস্টুনে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত রাজশাহীকে করা হয়েছে আরও ঝকঝকে-তকতকে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ