শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে ডেসকো

সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে ডেসকো

স্টাফ রিপোর্টার – বিদ্যুৎ খাত তথা দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখে উন্নত রাষ্ট্র গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের বিষয়ে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ( ডেসকো) লিমিটেড এর কর্তৃপক্ষ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বুধবার ডেসকো’র বোর্ড রুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেসকো’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন।

ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাওসার আমীর আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং তাঁর সুদৃঢ়, ভিশনারি নেতৃত্ব ও সাহসী পদক্ষেপের ভূয়সি প্রশংসা করেন। এসময় ডেসকো’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ