,

সহযোগিতা অব্যাহত রাখবে জাপান – রাষ্ট্রদূত

সহযোগিতা অব্যাহত রাখবে জাপান - রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার – বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান। এমনটি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বুধবার সকালে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান।

বাংলাদেশ ও জাপানের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক বজায় রেখে দেশটি সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। ইওয়ামা কিমিনোরি বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশ একসঙ্গে কাজ করছে। মেট্রোরেলসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে জাপান। ভবিষ্যতেও এ ধরনে সহযোগিতা অব্যাহত থাকবে। বৈঠকে জাপানের সহায়তায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ