,

সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসা থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে রবিবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে কাফরুল থানা পুলিশ। গৃহকর্মীর নাম সাহিদা (২৫)। সাহিদার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। তিনি প্রায় ১৩ বছর ধরে আকরাম খানের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই হাসিব বলেন, মহাখালী ডিওএইচএস-এর ৩ নম্বর রোডের ১৫৭ নম্বর বাসার কাছের রাস্তা থেকে আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আকরাম খান আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। তবে, এখনও মৃত্যুর কারণ জানা যায়নি। নারী পুলিশ সদস্য এসে মরদেহ সুরতহাল করবেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে।

আকরাম খানের পরিবারের বরাত দিয়ে এসআই হাসিব বলেন, আকরাম খানের মেয়ে তাদের গৃহকর্মী সাহিদাকে খুঁজতে গিয়ে দেখেন যে তিনি বাসায় নেই। এক পর্যায়ে রাস্তার পাশের একটি দেয়ালের মধ্যে ফাঁকা জায়গায় সাহিদাকে পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ