,

সিদ্দিকবাজার ট্র্যাজেডি – দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৩

সিদ্দিকবাজার ট্র্যাজেডি - দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৩

স্টাফ রিপোর্টার – গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। মির্জা আজম (৩৬) নামের একজন মারা গেছেন। শনিবার সকাল ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ভয়াবহ এ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ জনে। ইনিস্টিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের শরীরের শতকরা ৮০ ভাগ দগ্ধ হয়েছিল।

মির্জা আজমের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায়। বর্তমানে তিনি হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় থাকতেন। বাংলাদেশ স্যানিটারি এন্টারপ্রাইজের কর্মচারী ছিলেন তিনি। এর আগে গত মঙ্গলবার সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার রাতে ইয়াসিন নামে একজন মারা যান। আরও একজন মারা গেলেন। বাকি সাত জন চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন আইসিইউতে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ