শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি: ধর্ম উপদেষ্টা

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক 

ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, ২০২৫ সালের সরকারি হজ কার্যক্রমে অতিরিক্ত খরচ হিসেবে সংগৃহীত ৮ কোটি টাকারও বেশি অর্থ হাজিদের ফেরত দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি দায়িত্বে থাকার সময়ে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হইনি। বরং হজযাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি।”

তিনি আরও বলেন, “আগামীতে যে সরকারই আসুক, কেউ আমাকে সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি তা নেব না। এটিই আমার শেষ দায়িত্ব। নির্বাচন শেষে উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় ফিরে যাবেন।”

ধর্ম উপদেষ্টা জানান, তিনি সব ধর্মের মানুষের জন্য কাজ করছেন। “আমি বায়তুল মোকাররমে ইবাদত করি, আবার ঢাকেশ্বরী মন্দিরেও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। কেউ কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চান, কিন্তু আমি চাই—সবাই নিরাপদে ও শান্তিতে থাকুক,” বলেন তিনি।

উল্লেখ্য, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে আ ফ ম খালিদ হোসেন জানিয়েছিলেন, ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪ হাজার ৯৭৮ জন হাজিকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ