শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার: ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার ২ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে তার গুলশানের বাসায় ফিরেছেন।

গত ২২ জুন রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ২৫ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল হওয়ায় বাসায় রেখেই তাকে আগের মতো চিকিৎসা দেবেন চিকিৎসকেরা।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ