,

১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিলো পাট মন্ত্রণালয়

১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিলো পাট মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার – পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে অবদানের জন্য এ বছর ১১ ব্যবসায়ী, বিজ্ঞানী, চাষি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। একইসঙ্গে পাট সংশ্লিষ্ট ৯ সংগঠনকেও সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাট দিবস উদযাপন ও পাটখাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা দিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন – পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদ আল হোসেন, সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি ক্যাটাগরিতে কিশোরগঞ্জের আবু হানিফ, সেরা পাট উৎপাদনকারী চাষি পাবনার এনামুল হক।

পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল (হেসিয়ান, সেকিং ও সিবিসি) উত্তরা জুট ফাইবার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান (হেসিয়ান, সেকিং ও সিবিসি) জোবাইদা করিম জুট মিল মিলস লিমিটেড, পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল হিসেবে আকিজ জুট মিলস লিমিটেড, পাটের সূতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান হিসেবে জনতা জুট মিলস লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল হিসেবে সোনালি আঁশ লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান হিসেবে ক্রিয়েশন (প্রা.) লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্যের সেরা মহিলা উদ্যোক্তা হিসেবে তরঙ্গ ও বহুমুখী পাটজাত পণ্যের সেরা পুরুষ উদ্যোক্তা হিসেবে গোল্ডেন জুট প্রোডাক্টকে সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর পক্ষে উদ্যোক্তা ও কর্মকর্তারা পুরষ্কার গ্রহণ করেন।

এছাড়াও সম্মাননা দেওয়া হয়েছে পাট সংশ্লিষ্ট ৯ সংগঠনকে। সম্মাননা পেয়েছে বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ পাট চাষি সমিতি, বাংলাদেশ চারকোল ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ লেমিনিটিং জুট ব্যাগ ম্যানুফেকচারিং এসোসিয়েশন, বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রফতানিকারক সমিতি, বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজেজিইএ), বাংলাদেশ জুট এসোসিয়েশন, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন ও বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশন।

‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যে প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনের মাধ্যমে জাতীয় পাট দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পাটপণ্যের প্রদর্শনীর আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে অবদানের জন্য এ বছর ১১ ব্যবসায়ী, বিজ্ঞানী, চাষি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ। সম্মাননা প্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ