বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে শহিদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

সীতাকুণ্ডে শহিদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার \ সীতাকুণ্ডে অগ্নি দুর্ঘটনায় শহিদ নয় জন ফায়ারকর্মী ও নিখোঁজ ৩ জন ফায়ার কর্মীসহ সকল হতাহতদের উদ্দেশ্যে দেশব্যাপী অবস্থিত ফায়ার সার্ভিসের সকল মসজিদে আজ ১০ জুন শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত দুইদিন আগে ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে সারা দেশের সকল বিভাগীয় ও জেলা ফায়ার অফিস এবং স্টেশনগুলোতে দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা পাঠানো হয়।

এ উপলক্ষে ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন। এছঅড়াও আরও উপস্থিত ছিলেন  লে. কর্নেল মোঃ রেজাউল করিম, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) প্রকল্প পরচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ