শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এশিয়ান কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টার- দ্বিতীয়বারের মত এশিয়ান কাবাডি ফেডারেশনের (একেএফ) সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের (বিকেএফ) সাধারণ সম্পাদক, অতিরিক্ত আইজিপি ( ট্যুরিস্ট পুলিশ প্রধান) হাবিবুর রহমান।

সোমবার ইরানের উর্মিয়ার আনা হোটেলে এশিয়ান কাবাডি ফেডারেশনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রতিনিধি হিসেবে ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত সাধারণ সভায় হাবিবুর রহমান প্রথমবারের মতো এশিয়ান কাবাডি ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ