মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিপুল পরিমান বিদেশী মদ ও বিয়ার উদ্ধার, গ্রেফতার ২

বিপুল পরিমান বিদেশী মদ ও বিয়ার উদ্ধার

স্টাফ রিপোর্টার \ ঢাকা মহানগরীর বনানী এলাকা থেকে বিদেশী মদ ও বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি প্রাইভেট কার জব্দ করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সবুজ মিয়া (২৮)  এবং  ২। মোঃ সিরাজুল ইসলাম (২৪) ‘কে গ্রেফতার করে। র‌্যাব কর্মকর্তারা জানান, তাদের আটকের সময় প্রাইভেটকার দুইটি তল্লাশী করে পিছনের ঢালায় অভিনব কায়দায় লুকানো অবস্থায়  ৯৯৫ ক্যান বিয়ার, ১৬১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

মদ ও বিয়ার
মদ ও বিয়ার

র‌্যাবের দাবী গ্রেফতারকৃতরা  দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিয়ার এবং বিদেশী মদ ক্রয়-বিক্রয় করে আসছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা তাদের মাদক ব্যাবসায়ের সর্ম্পকে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করে।

র‌্যাব -৩ এর সহকারী পরিচালক (অপস্ ও ইন্ট শাখা) বীণা রানী দাস বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ