,

বিএনপি পেছনের দরোজা দিয়ে ক্ষমতায় আসতে চায় -কাদের

স্টাফ রিপোর্টার/ বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানান ধরনের ফ্রন্ট খুলেছে। এই ফ্রন্ট দিয়ে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, এদেশে আর ক্ষমতার পরিবর্তন পেছনের দরজা দিয়ে হবে না, নির্বাচনের মাধ্যমেই ক্শতায় ক্ষমতায় আসতে হবে। জনগণ যাকে চাইবে, সেই ক্ষমতায় যাবে। নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে কে ক্ষমতায় থাকবে।

কাদের বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা এখন অনেক সতর্ক। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল, তাদের হাতে এখন সেই রক্তের দাগ দগদগ করছে।
দেশবাসীকে গুজবে কান না দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বর্তমান পরিস্থিতির দুঃসময় কেটে যাবে। সুদিন ফিরে আসবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।

শোক সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ