শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় পার্টির নির্বাচনি ইশতেহার ঘোষণা বৃহস্পতিবার

জাতীয় পার্টির (জাপা) নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবারের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জাপার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।এর আগে, জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, এবারের ইশতেহারে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা বড় রাজনৈতিক দলগুলোও হয়তো ভাবছে না।প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৩ আসনে ভোট করছে জাতীয় পার্টি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ