,

বিএনপিকে ভুলের খেসারত অনেক দিন দিতে হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে সেই ভুলের খেসারত অনেক দিন দিতে হবে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দিনক্ষণ দিয়ে কোনো দেশে আন্দোলন হয়নি। বিএনপির আন্দোলন করার সক্ষমতা নেই।

স্বতন্ত্র দলীয় কোন্দল নিরসন করে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নই আওয়ামী লীগের চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ