,

বিরোধী দলের কী সভা-সমাবেশ করার অধিকার নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ওবায়দুল কাদের বলেছেন- আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের প্রতিহত করবে। বিরোধী দলের কী সভা-সমাবেশ করার অধিকার নেই? ওবায়দুল কাদের ৩৬ দিনের কথা বলছেন, এটা শেষ হলে কী করবেন? ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দেবেন। তারা বিএনপির সভা-সমাবেশে লাঠি, দা-ছুরি নিয়ে আক্রমণ করবে? 

বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামীকাল মহিলা দলের নারী সমাবেশে প্রস্তুতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।আগামীকাল নারী সমাবেশে সবাইকে অংশ নিতে আহ্বান জানিয়ে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, এদেশ সবচেয়ে বেশি নির্যাতিত নারীরা। স্বামীকে আটক করলে নারীদের ছেলে-মেয়েদের সবকিছুর ব্যবস্থা করতে হয়। বাজারে নারীদের যেতে হয়। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার জন্য খাদিজাকে আটকে রাখা হয়েছে। আসুন সবাই এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ