,

জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মাস্টার মাইন্ড- শাজাহান খান

স্টাফ রিপোর্টার- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, যেই বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করলেন সেই বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য কতই না চক্রান্ত করেছে জিয়াউর রহমানরা। অনেকে বলে খোন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করছে, শুধু কি খন্দকার মোস্তাক? তা নয়। তার নেপথ্যে শক্তি ছিল মাস্টার মাইন্ড হিসেবে জিয়াউর রহমান।’

শুক্রবার মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রামে বধ্যভুমির স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই রাজাকারদের কারাগার থেকে ছেড়ে দেয় এবং তাদেরকে নিয়ে সে বিএনপি গঠন করেন। জামাত, আলবদর, পিস কমিটিসহ খুনিদের নিয়ে সে জোট গঠন করে। জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে খুন করছে, খালেদা জিয়াও ক্ষমতা এসে খুন করেছে।’

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আওয়ামী লীগ নয়, ওরাই (বিএনপি) খুনির দল। ওরা ক্ষমতায় থেকে খুন করেছে, ওরা  ক্ষমতার বাইরে থেকেও খুন করেছে। সুতারাং আমাদের মনে রাখতে হবে- শেখ হাসিনাকে  ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতা এনে বাংলাদেশকে আরো উন্নত করতে চাই।

তিনি বলেন, ‘বাংলাদেশকে স্বাধীন করেছে মুসলমান,  হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে। আর আমরা সবাই বাঙালিলী । যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানকে সংখ্যালঘু বলে, তারা ভুল বলে। বাংলাদেশে একমাত্র সংখ্যালঘু সম্প্রদায় হলো রাজাকাররা।

সাবেক ইউপি সদস্য সচীন্দ্রনাথ বারিকদারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম মীর, রাজৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রদীপ কুমার মন্ডল, ডাঃ পীযুষ কান্তি মন্ডল, কাউন্সিলর সাগর আহম্মেদ উজির, সাবেক ইউপি চেয়ারম্যান হামিদুল শাহ আলম প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী আখ ক্ষেতে পালিয়ে থাকা হিন্দু জনগোষ্ঠীকে গুলি করে হত্যা করে । এসময় ১৬৫ জন নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ