শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গিয়ে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন। পরে সেই খাবার নিজ হাতে স্বজনদের মাঝে পরিবেশন করেন প্রধানমন্ত্রী।

বুধবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা একটি রিল ভিডিওতে বিষয়টি জানা যায়।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ-পোলাও স্বজনদের জন্য পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যেন ভেঙে না যায় সেজন্য তিনি পরম মমতায় একটি একটি করে প্লেটে তুলে দিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও আমাদের নিজ হাতে রান্না করে খাবার খাইয়েছেন। এতে আমরা খুবই উচ্ছ্বসিত। রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে একসাথে খাবার খেয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী আগামীতে টুঙ্গিপাড়ায় এসে আমাদের সঙ্গে এভাবেই খাবার খাবেন, সেই প্রত্যাশা।

এর আগে মঙ্গলবার পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধনের পর ওইদিন বিকেলে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের সন্তান লীলা, কাইয়ূস ও তাইকাও প্রধানমন্ত্রীর সঙ্গী হন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ