,
চা শ্রমিক আন্দোলন

প্রধানমন্ত্রী আজ বাগান মালিক দের সাথে বৈঠকে বসবেন

স্টাফ রিপোর্টার \ চা-শ্রমিকদের আন্দোলনের প্রায় তিন সপ্তাহ হতে চলল । দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে এখনও পর্যন্ত অনড় রয়েছেন হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী বাগান মালিকদের নিয়ে বসবেন তাই ওই বৈঠকেই বিষয়টির সমাধান হবে বলে আশা করছেন আন্দোলনকারী শ্রমিকরা।

চা শ্রমিকদের দাবী দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বাজারে ১২০ টাকায় তাদের সংসার চলেনা। শিক্ষার্থীদের স্কুলে যেতে ৪০ টাকা ভাড়া চলে যায়। বাকি ৮০ টাকায় খাবার হয় না। প্রধানমন্ত্রী মালিক ও শ্রমিকদের নিয়ে বসছেন তাই সমাধান হবার আশা প্রকাশ সকলের। বিষয়টি আজই সমাধান হবেই এমন বিশ্বাস রয়েছে শ্রমিকদের মধ্যে।

বাগান পঞ্চায়েত কমিটির নেতারা মনে করছেন, আজ যেহেতু প্রধানমন্ত্রী বৈঠক করবেন, দাবির বিষয়টি অবশ্যই সমাধান হবে। তাদের দাবী এটি নিয়ে যেন বাড়াবাড়ি না হয়। সমাধান হয়ে গেলে আজই আন্দোলন শেষ হবে। দাবিও পূরণ হবে।

জানা গেছে, দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। এরইমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শেষ পর্যন্ত গত শনিবারের বৈঠকে তাদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলে নেতারা আন্দোলন প্রত্যাহার করেন।

পরবর্তীতে শ্রমিকরা এ মজুরি মানেন না জানিয়ে ফের আন্দোলনে নামেন। কয়েক দফা বৈঠকের পর সোমবার তাদের একাংশ কাজে যোগ দিলেও মঙ্গলবার ফের তারা আন্দোলন শুরু করেন। এদিকে নির্ধারিত সময় অনুযায়ী প্রধানমন্ত্রী আজ শনিবার বিকেলে বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন।

এদিকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে যোগ দিয়েছেন তাদের সন্তানরাও।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ