,

মার্টিনেজ মাশরাফির দীর্ঘ আড্ডা

ঢাকায় এসে পৌঁছেছেন এমিলিয়ানো মার্টিনেজ। ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আজ (৩ জুলাই) ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকা পৌঁছান তিনি।

এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নিয়ে ঢাকা সফর শুরু হয় তার।
মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানি। সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্টিনেজ উত্তর বাড্ডাস্থ অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা মার্টিনেজকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আমন্ত্রণ জানিয়েছে। মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন মাশরাফি।

সূত্রের তথ্যমতে এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ