,

শ্যামপুরে পাকিজা টেক্সটাইল মিলসে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শ্যামপুরে পাকিজা টেক্সটাইল মিলসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা ১২:১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা আক্তার জানিয়েছেন, শ্যামপুরের অটবি চত্তরের পাকিজা টেক্সটাইল মিলসের চারতলা ভবনের নিচতলায় সকাল ১১ টায় আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ