রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অবসরের ইঙ্গিত নেইমারের!

অবসরের ইঙ্গিত নেইমারের!

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ফুটবল দল থেকে অবসরের ইঙ্গিত দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সতীর্থ রদ্রিগোর কাছ থেকে এমনটিই জানা গেছে।

কাহিনী কি? জানা যাক। নেইমার তার জাতীয় দলের আইকনিক ১০ নম্বর জার্সি রদ্রিগোকে দিতে চান। ব্রাজিলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার নেইমার তাতেই বুঝিয়ে দিচ্ছেন তিনি অবসরে যেতে চান। তবে কাতার বিশ্বকাপ শেষ হওয়ার আগে সেই চিন্তা নিশ্চয়ই তিনি করতেই পারছেন না।

এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো বলেন, ‘নেইমার আমাকে বলেছে, আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াবো এবং ১০ নম্বর জার্সিটি তোমার।’ তিনি আরও বলেন, ‘এমনটি শোনার পর আমি কিছুটা বিব্রত হয়েছি, এমনকি কি বলবো সেটাই ভেবে পাইনি। আমি তাকে বলেছি, তোমার দলকে দেওয়ার আরও অনেক কিছু আছে। পরে সে হেসেছে।’ পিএসজি তারকা নেইমারের ২০১০ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত ১১৯ ম্যাচে তিনি ৭৪টি গোল করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ