সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টি২০তে ৮ রানেই অলআউট নেপাল!

টি২০তে ৮ রানেই অলআউট নেপাল!

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ ক্রিকেটে ৮ রান, ৮.১ ওভার, অলআউট! নেপালের অবস্থা এতটাই করুণ হয়। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের বাছাই পর্বের টি২০ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে এমন এক বিস্ময়কর ঘটনারই জন্ম দেয় নেপাল। ৪ ওভারে ২ রান খরচায় ৫ উইকেট নেওয়া মাহিকা গৌড় নেপালের বারোটা বাজিয়ে দেন।

টি২০তে ধুমধারাক্কা ব্যাটিং করতে হয়। ১১ ব্যাটার মিলেও দুই অংকের ঘরে পৌছাতে না পারা অবিশ্বাস্যই। ১১ জন মিলে মাত্র ৮ রান করতে পারল নেপাল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ ব্যাটারই শূন্য রানে আউট হন। সর্বোচ্চ ৩ রান আসে স্নেহা মাহারারের ব্যাটে। মাত্র ৮.১ ওভার টিকে থাকতে পারে নেপাল। জবাবে ৭ বলেই জয়ের দেখা পায় সংযুক্ত আরব আমিরাত। এর আগে আন্তর্জাতিক টি২০তে সর্বনিম্ন ইনিংস ছিল তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে গুটিয়ে যায় তুর্কি নারীরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ