,

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল লড়াই শুরু আজ

মিথুন আশরাফ – অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল লড়াই শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় দুপুর ১ টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরমধ্য দিয়ে সুপার টুয়েলভের লড়াইও শুরু হয়ে যাবে।

বিশ্বকাপের অষ্টম আসরে মোট ১৬ দল খেলছে। মোট ৪৫টি ম্যাচ হবে। ১৬ অক্টোবর টুর্নামেন্ট শুরু হয়েছে। ১৩ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। তবে প্রথমে হয়েছে প্রথম রাউন্ড। যেটাকে বাছাইপর্ব হিসেবেও ধরা হয়। এই পর্বে দুই গ্রুপে ৮ দল খেলেছে। প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ থেকে শ্রীলঙ্কা ও হল্যান্ড সুপার টুয়েলভে খেলা নিশ্চিত করেছে। গ্রুপ ‘বি’ থেকে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড সুপার টুয়েলভে খেলা নিশ্চিত করেছে। প্রথম রাউন্ডে অঘটন ঘটেছে। দুইবারের টি-টোয়েন্টি বিশ^চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

সুপার টুয়েলভে দুই গ্রুপে ৬টি করে মোট ১২ দল লড়াই করবে। এ পর্ব ৬ নভেম্বর পর্যন্ত চলছে। গ্রুপ ‘১’ এ গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড রয়েছে। গ্রুপ ‘২’ এ বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, হল্যান্ড ও জিম্বাবুয়ে খেলবে। প্রতিটি দল গ্রুপ পর্বে পরস্পরের বিপক্ষে ৫টি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার সেরা দুটি করে মোট ৪টি দল সেমিফাইনালে উঠবে। ৯ নভেম্বর প্রথম ও ১০ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ১৩ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

বিশ্বকাপের আগের সাত আসরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে বেশি দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ^কাপ হচ্ছে। ২০১২ ও ২০১৬ সালে শিরোপা জিতে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া ভারত (২০০৭ সালে), পাকিস্তান (২০০৯ সালে), ইংল্যান্ড (২০১০ সালে), শ্রীলঙ্কা (২০১৪ সালে) ও অস্ট্রেলিয়া (২০২১ সালে) একবার করে চ্যাম্পিয়ন হয়। যারা একবার করে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের কেউ এবার শিরোপা জিতলেই দুইবার শিরোপা জয় হবে। আর যদি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান ও অন্য কেউ চ্যাম্পিয়ন হয়, তাহলে প্রথমবারের মতো শিরোপা জয় হবে। নতুন চ্যাম্পিয়ন দল মিলবে। না হলে পুরনো চ্যাম্পিয়নরাই শিরোপা ঘরে তুলবে।

প্রথম রাউন্ডের পর যখন সুপার টুয়েলভ শুরু হয়, মূলত এখান থেকেই শিরোপার লড়াইটি জমে ওঠে। অস্ট্রেলিয়া আশা করছে শিরোপা এবারও ধরে রাখবে। অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ সেই আশা করছেন। তিনি বলেছেন, বিশ্বকাপ জিততে হলে শুধু ১১ জন নয়, স্কোয়াডের প্রত্যেকেরই অবদান রাখতে হবে। শুধু ১১ জন আপনাকে বিশ্বকাপ এনে দিতে পারবে না। সবারই অবদান রাখতে হবে। আমার মনে হচ্ছে সবদিক থেকেই ভারসাম্যপূর্ণ একটি দল রয়েছে আমাদের। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই আমাদের কয়েকজন ম্যাচ উইনার আছে।’ আসরের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন, ‘টুর্নামেন্টে যেকোন দিন যেকোন কিছু ঘটতে পারে। দলগুলো দেখলে বোঝা যায় সবারই প্রচুর ম্যাচ উইনার রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ