আর দুই দিন পরেই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরে ৪৩ দিনে হবে মোট ৪৬টি ম্যাচ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।
লিগ পর্বে প্রতিদিন থাকবে দুটি করে ম্যাচ। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
তবে ছুটির দিনে অর্থাৎ শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুরে দুইটা থেকে, দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। উদ্বোধনী দিনে শুক্রবার হলেও এদিন প্রথম ম্যাচ হবে দুপুর আড়াইটা আর সন্ধ্যা সাড়ে সাতটায় হবে দ্বিতীয় ম্যাচ।
দেখে নেওয়া যাক বিপিএলের সময়সূচি-
| তারিখ | প্রথম ম্যাচ | দ্বিতীয় ম্যাচ | ভেন্যু |
| ১৯ জানুয়ারি ২০২৪ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকা | সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | মিরপুর |
| ২০ জানুয়ারি ২০২৪ | রংপুর রাইডার্স- ফরচুন বরিশাল | খুলনা টাইগার্স- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | মিরপুর |
| ২১ জানুয়ারি ২০২৪ | বিশ্রাম | ||
| ২২ জানুয়ারি ২০২৪ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-দুর্দান্ত ঢাকা | ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স | মিরপুর |
| ২৩ জানুয়ারি ২০২৪ | সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল | মিরপুর |
| ২৪ জানুয়ারি ২০২৪ | বিশ্রাম ও ভ্রমণ | ||
| ২৫ জানুয়ারি ২০২৪ | |||
| ২৬ জানুয়ারি ২০২৪ | রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্স | সিলেট |
| ২৭ জানুয়ারি ২০২৪ | ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | রংপুর রাইডার্স-দুর্দান্ত ঢাকা | সিলেট |
| ২৮ জানুয়ারি ২০২৪ | বিশ্রাম | ||
| ২৯ জানুয়ারি ২০২৪ | সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | খুলনা টাইগার্স-দুর্দান্ত ঢাকা | সিলেট |
| ৩০ জানুয়ারি ২০২৪ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স | সিলেট স্ট্রাইকার্স-ফরচুন বরিশাল | সিলেট |
| ৩১ জানুয়ারি ২০২৪ | বিশ্রাম | ||
| ১ ফেব্রুয়ারি ২০২৪ | |||
| ২ ফেব্রুয়ারি ২০২৪ | সিলেট স্ট্রাইকার্স-দুর্দান্ত ঢাকা | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | সিলেট |
| ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স | সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স | সিলেট |
| ৪ ফেব্রুয়ারি ২০২৪ | বিশ্রাম ও ভ্রমণ | ||
| ৫ ফেব্রুয়ারি ২০২৪ | |||
| ৬ ফেব্রুয়ারি ২০২৪ | রংপুর রাইডার্স-দুর্দান্ত ঢাকা | ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | মিরপুর |
| ৭ ফেব্রুয়ারি ২০২৪ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স | সিলেট স্ট্রাইকার্স-দুর্দান্ত ঢাকা | মিরপুর |
| ৮ ফেব্রুয়ারি ২০২৪ | বিশ্রাম | ||
| ৯ ফেব্রুয়ারি ২০২৪ | সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্স | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকা | মিরপুর |
| ১০ ফেব্রুয়ারি ২০২৪ | রংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকা | মিরপুর |
| ১১ ফেব্রুয়ারি ২০২৪ | বিশ্রাম ও ভ্রমণ | ||
| ১২ ফেব্রুয়ারি ২০২৪ | |||
| ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স | চট্টগ্রাম |
| ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকা | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স | চট্টগ্রাম |
| ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | বিশ্রাম | ||
| ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | খুলনা টাইগার্স-দুর্দান্ত ঢাকা | রংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | চট্টগ্রাম |
| ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | সিলেট স্ট্রাইকার্স-ফরচুন বরিশাল | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-দুর্দান্ত ঢাকা | চট্টগ্রাম |
| ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | বিশ্রাম | ||
| ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্স | রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল | চট্টগ্রাম |
| ২০ ফেব্রুয়ারি ২০২৪ | খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ২১ ফেব্রুয়ারি ২০২৪ | বিশ্রাম ও ভ্রমণ | ||
| ২২ ফেব্রুয়ারি ২০২৪ | |||
| ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল | সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্স | মিরপুর |
| ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | বিশ্রাম | ||
| ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | এলিমিনেটর | প্রথম কোয়ালিফায়ার | মিরপুর |
| ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | বিশ্রাম | ||
| ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | দ্বিতীয় কোয়ালিফায়ার | মিরপুর | |
| ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | বিশ্রাম | ||
| ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | |||
| ১ মার্চ ২০২৪ | |||








