সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাথায় আঘাত পেয়ে আহত মোস্তাফিজ

বিপিএলের আগামী ম্যাচের জন্য অনুশীলনে গুরুত আহত হয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। একটি ডেলিভারির পর যখন ফিরে যাচ্ছিলেন আরেকটি ডেলিভারির জন্য, তখনই ওয়েস্ট ইন্ডিজ তারকা ম্যাথিউ ফোর্ডের বল সরাসরি আঘাত হানে মোস্তাফিজের মাথায়। বলের আঘাতে মাথা থেকে রক্তও বের হতে দেখা যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে।

মূলত ঝুঁকি এড়ানোর জন্যই এই সতর্কতা অবলম্বন করেছে মেডিকেল বিভাগ। চোট কতটা গুরুতর বা ঝুঁকিপূর্ণ কি না তা বোঝা যাবে পরীক্ষানিরীক্ষার পর।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের পারফরর্মেন্স।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ