স্পোর্টস রিপোর্টার : আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ক্যারিয়ারে ৪১তম দলীয় শিরোপা জয় করেছেন। ‘ট্রফি দ্য চ্যাম্পিয়ন্সে’র ফাইনালে এফসি নতেঁর জালে ৪ গোল দিয়ে জিতে পিএসজি। শিরোপা জয় করে। এই জয়ে এক মৌসুম বাদেই ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করল পিএসজি। মেসিও ৪১তম শিরোপা জয় করে নিল।
রবিবার দিবাগত রাতে পিএসজি ও এফসি নতেঁর শিরোপার লড়াই ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্লুফিল্ড স্টেডিয়ামে হয়। সেই ম্যাচে এক হালি গোল দিয়ে ৪-০ গোলে জয় পায় পিএসজি। জোড়া গোল করেন নেইমার, গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি ও সের্হিয়ো রামোসও।
গত মৌসুমে লিলের কাছে হেরে এই শিরোপা হাত ছাড়ার আগে টানা আটবার ফ্রেঞ্চ সুপার কাপের শ্রেষ্ঠত্ব অর্জন করে পিএসজি।
এই প্রতিযোগিতার শিরোপা গত এক দশকে বলতে গেলে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ করে নিয়েছে পিএসজি। এ সময়ের মধ্যে পিএসজি শিরোপা জিতেছে ৯বার। ফরাসি এই দলটির দায়িত্ব নেয়ার পর প্রথম শিরোপা জিতল কোচ ক্রিস্তফ গালতিয়ে। তার কোচিংয়ে এটাই দলটির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।
এক মাস আগে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ‘ফাইনালিসিমা’ ট্রফি জেতার পর আরো একটি ট্রফি যোগ হলো মেসির ক্যারিয়ারে। এটি মেসির ৪১তম দলীয় শিরোপা। এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে মেসির হাতে। নেইমারের জোড়া গোল আর মেসির জাদুতে চ্যাম্পিয়ন হয় পিএসজি। ৪৩টি দলীয় শিরোপা জিতে সবার ওপরে রয়েছেন ব্রাজিলীয় তারকা দানি আলভেস। আর দুটি ট্রফি জিতলেই মেসি ছুঁয়ে ফেলবেন ব্রাজিলীয় তারকাকে।








