রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লজ্জা নিয়ে দেশে ফিরলেন তামিমরা

লজ্জা নিয়ে দেশে ফিরলেন তামিমরা

স্পোর্টস রিপোর্টার : জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে হারের লজ্জা নিয়ে শুক্রবার দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটাররা। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁ রাখে তামিমবাহিনী।

এবার জিম্বাবুয়ে সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ফরমেটেই একটি করে ম্যাচ জিততে পারে। স্বান্তনার জয় পায়। তবে দুই সিরিজেই ১-২ ব্যবধানে হার হয়। তাতে করে লজ্জা মিলে। ২০১৩ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে আবার কোন সিরিজে হারে বাংলাদেশ। ৯ বছর পর হারের লজ্জায় আবার ডুবতে হয়েছে।

জিম্বাবুয়ে সফরে এবার প্রথমে টি-টোয়েন্টি সিরিজ হয়। প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে হেরে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা আনে। কিন্তু তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১০ রানে হেরে ১-২ ব্যবধানে সিরিজ হার হয়।

বাংলাদেশের চেয়ে এখন অনেক দুর্বল দল জিম্বাবুয়ে। কিন্তু মাঠের খেলায় বাংলাদেশকে মাত করে দেয় জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি সিরিজে হারের পর সবার আশা ছিল ওয়ানডে সিরিজে দাপট দেখানো বাংলাদেশকেই মিলবে। কিন্তু সবাই হতভাগ হয়েছে। জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজেও হেরে যায় বাংলাদেশ!

প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারের পর মনে হয়েছে হোচট খেয়েছে। ০-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ার পর ঘুরে দাড়াবে বাংলাদেশ, এমনই আশা থাকে। যেহেতু ওয়ানডে ফরমেটে খেলা। বাংলাদেশকে ২০১৩ সালের পর আর এই ফরমেটে কখনোই হারাতে পারেনি জিম্বাবুয়ে। তাছাড়া বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরমেটও ওয়ানডে। যে কোন দলই বাংলাদেশের কাছে হারছে। এমন অবস্থায় জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডেতেও হারিয়ে দিয়ে সিরিজ জয় করে নেবে ভাবাই যায়নি। তাই হয়েছে। বাংলাদেশকে আবারও ৫ উইকেটে হারিয়ে দেয় জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়া এবং দ্বিতীয় ওয়ানডেতে রাজার সাথে এবার রেগিস চাকাবভা সেঞ্চুরি হাকান। ৪ সেঞ্চুরির বিপরিতে দুই ওয়ানডেতে বাংলাদেশের একটি সেঞ্চুরিও হয়নি। আর এখানেই পিছিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে হেরে ০-২ ব্যবধানে সিরিজ হার নিশ্চিত হয় বাংলাদেশের। লজ্জা মিলে।

এমন অবস্থায় সবার মনে একটিই প্রশ্ন জাগে, তৃতীয় ও শেষ ওয়ানডেতেও কী হেরে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ? ২০০১ সালের পর আর হোয়াইটওয়াশ না হওয়া বাংলাদেশ দুঃখ স্মৃতি পেয়ে যাবে? শেষপর্যন্ত তা হয়নি। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৫ রানের বড় ব্যবধানেই জিতে বাংলাদেশ। তাতে সিরিজ ১-২ ব্যবধানে শেষ করতে পারে তামিমবাহিনী। তবে এবার সফরে গিয়ে দুটি সিরিজেই হেরেছে বাংলাদেশ। তাতে লজ্জাই মিলেছে। আর সেই লজ্জা নিয়েই দেশে ফিরেছেন ক্রিকেটাররা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ