,

সাফজয়ীদের ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি!

সাফজয়ীদের ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি!

স্পোর্টস রিপোর্টার – ইতিহাস গড়ে নারী ফুটবলাররা দেশে ফিরেছেন। সাফ শিরোপা জেতায় পেয়েছেন ছাদখোলা বাসের সংবর্ধনা। গোটা দিন শিরোপা উদযাপনে মেতে থাকেন সাবিনা-সানজিদারা। তবে দিনশেষে দুঃসংবাদ পেতে হয় তাদের। ট্রফি প্যারেডের সময় সাফ জয়ী দলের সদস্য কৃষ্ণা রানীর ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি হয়েছে।

বুধবার দুপুর সোয়া দুইটায় কাঠমান্ডু থেকে বাংলাদেশে ফেরত আসেন নারী ফুটবলাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিহাসগড়া ফুটবলারদের বরণ করে নেয় হাজারো ফুটবলপ্রেমী। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ছাদখোলা বাসে শিরোপা নিয়ে ঢাকা শহর প্রদক্ষিণ করেন নারী ফুটবলাররা। সে সময়ই টাকা চুরি হয় কৃষ্ণা রানীর। গণমাধ্যমকে তিনি বলেন, যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। এ জন্য আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি, দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরো অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ