বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আটলান্টিকের বুকে প্রথমবার উড়ল বাংলাদেশের পতাকা

পথে প্রান্তরে ডেস্ক 

সুদূর আটলান্টিক মহাসাগরের নীল জলরাশির বুকে প্রথমবারের মতো ওড়ানো হলো বাংলাদেশের লাল-সবুজের পতাকা। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক দম্পতি সাহাব উদ্দিন সাগর ও শামসুন নাহার নিম্মি এই অনন্য কৃতিত্বের অধিকারী হয়েছেন। এ সময় তাদের একমাত্র সন্তান সাইফান নিহানও সঙ্গে ছিলেন।

বাংলাদেশের পতাকা বহন করে অনেক জাহাজ পাড়ি দিয়েছে আটলান্টিক, কিন্তু পতাকা হাতে নিয়ে এই মহাসাগর অতিক্রম করার ঘটনা এই প্রথম। গত ৭ অক্টোবর এমএসসি ক্রুজের ১৬ তলার ডেক থেকে পতাকা ওড়ান এই দম্পতি। তারা ৫ অক্টোবর নিউইয়র্ক থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করেন এবং প্রায় ১৪০০ নটিক্যাল মাইল অতিক্রম করে গন্তব্যে পৌঁছান। পতাকা ওড়ানোর ছবিগুলো তোলা হয় নিউইয়র্ক থেকে প্রায় ৭৫০ নটিক্যাল মাইল দূরে, আটলান্টিকের খোলা আকাশের নিচে।

সাহাব উদ্দিন সাগর বর্তমানে সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী শামসুন নাহার নিম্মি নিউইয়র্কে একজন নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছেন। তাদের পুত্র সাইফান নিহান লং আইল্যান্ডের ক্রিসেন্ট স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী। সাংবাদিকতার পাশাপাশি এ দম্পতি নিউইয়র্কে সফলভাবে ব্যবসাও পরিচালনা করছেন।

দেশ ছাড়ার আগে সাহাব উদ্দিন সাগর ছিলেন বাংলাদেশের একজন প্রভাবশালী কূটনীতিক রিপোর্টার, আর শামসুন নাহার নিম্মি ছিলেন এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার। ২০১৫ সালে তারা স্থায়ীভাবে নিউইয়র্কে চলে যান।

ক্রুজ ভ্রমণের সময় তোলা পতাকা ওড়ানোর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়, ফেসবুকে লাখো মানুষ ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

বাংলাদেশের পতাকা ওড়ানোর অনুভূতি জানিয়ে সাহাব উদ্দিন সাগর বলেন,

“আটলান্টিকের আকাশটা বর্ণিল। পৃথিবীর যেখানে থাকি না কেন, অন্তরের গহীনে থাকে বাংলাদেশ। ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি লাল-সবুজের পতাকা। আটলান্টিক মহাসাগরের ভাসমান শহর এমএসসি ক্রুজের ছাদটা রহস্যময়—সেখান থেকেই উড়িয়েছি প্রিয় লাল-সবুজ। নীল আকাশ আর মহাসাগরের বুকে আমাদের পতাকাই গর্বের প্রতীক। আমরা আবার আসব, আরো বড় লাল-সবুজের পতাকা নিয়ে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ