শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসী বাংলাদেশি খালিদ রাইহানের সাহসিক অভিযাত্রা

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

এক বছরের পরিকল্পনা, প্রস্তুতি আর স্বপ্নের পর অবশেষে নেদারল্যান্ডস থেকে যাত্রা শুরু করলেন প্রবাসী বাংলাদেশি রাইডার খালিদ রাইহান। তার গন্তব্য পৃথিবীর একেবারে উত্তরের শেষ প্রান্ত, নরওয়ের নর্ডক্যাপ (Nordkapp) — যেখানে গ্রীষ্মে সূর্য অস্ত যায় না। প্রায় ৭০০০ কিলোমিটার পথ, যা তিন সপ্তাহ সময় নিয়ে মোটরসাইকেলে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

খালিদ রাইহানের এই ভ্রমণ শুধু একটি ব্যক্তিগত অ্যাডভেঞ্চার নয়—এটি একটি ঐতিহাসিক যাত্রা। সফলভাবে গন্তব্যে পৌঁছাতে পারলে তিনিই হবেন প্রথম বাংলাদেশি রাইডার, যিনি এককভাবে মোটরসাইকেলে নর্ডক্যাপে পৌঁছবেন।

একটি ফেসবুক পোস্টে খালিদ লেখেন,

“এক বছরের প্রস্তুতি শেষে আজকে যাত্রা শুরু। গন্তব্য নর্ডকাপ। যারা উৎসুক, Nordkapp গুগল করে দেখতে পারেন। সব মিলিয়ে প্রায় ৩ সপ্তাহ সময়, ৭০০০ কিলোমিটার দূরত্ব। একটা উদাহরণ দিলে বুঝবেন—বাংলাদেশ থেকে নেদারল্যান্ডস এর দূরত্ব ৯০০০ কিলোমিটার।”

যাত্রাপথে থাকবে বহু দেশ, বহু সংস্কৃতি আর নানা প্রকৃতির সম্মুখীন। তবে তার মূল বার্তা—বাংলাদেশের পতাকা উঁচু রাখা। “যেখানেই যাই দেশের পতাকা উড়তে থাকবে ইনশাআল্লাহ,” বলেন তিনি।

এই সাহসিক অভিযাত্রা তিনি উৎসর্গ করেছেন বাংলাদেশের সকল রাইডারদের উদ্দেশ্যে।

“এই রাইড বাংলাদেশের সকল রাইডারদের নিরাপদ রাইডিং এর জন্যে উৎসর্গ করলাম,”—পোস্টের শেষটায় এমনটাই উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, নর্ডক্যাপ নরওয়ের উত্তরের এক বিখ্যাত দর্শনীয় স্থান। এটিকে ইউরোপের ‘সর্বশেষ প্রান্ত’ বলা হয়। প্রকৃতির অপার সৌন্দর্য আর চিরসবুজ পাহাড়ঘেরা এই জায়গাটি বিশ্বভ্রমণকারীদের জন্য এক পরম গন্তব্য।

এই অভিযাত্রা নিঃসন্দেহে বাংলাদেশের রাইডিং কমিউনিটির জন্য এক অনুপ্রেরণার নাম হয়ে উঠবে। খালিদ রাইহানের জন্য শুভকামনা রইল—আশা করি, তিনি সুস্থ ও নিরাপদে তার স্বপ্ন পূরণ করে ফিরবেন।

আপনিও চাইলে তার যাত্রার আপডেট পেতে পারেন সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রেখে। হয়তো একদিন, এই গল্পটাই হয়ে উঠবে আরও অনেকের পথচলার অনুপ্রেরণা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ