শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্রুত বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা একাট্টা

ব্যুরো চিফ, বরিশাল

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ বা বাকসুর দ্রুত নির্বাচনের দাবিতে একাট্টা হয়েছেন কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা।

কলেজ ক্যাফেটেরিয়ায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থীরা মতবিনিময় সভা করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন, বাকসুর গঠনতন্ত্র সংশোধন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বাকসুর নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের অধিকার চর্চার সুযোগ সংকুচিত হয়েছে। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আশা করছেন, দ্রুত নির্বাচন হলে বাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হবে।

বিএম কলেজের সকল পর্যায়ের শিক্ষার্থীরা দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ছোট বা বড় যেকোনো সমস্যার সমাধানে তাদের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে আন্দোলন। ফলে ২২টি বিষয়ে অধ্যয়নরত প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে একাডেমিক ক্ষতির পাশাপাশি পড়তে হচ্ছে দুর্ভোগে।

ইতোমধ্যে ডাকসু ও জাকসুর নির্বাচন হওয়ায় নতুন করে ভাবছে বাকসুর শিক্ষার্থীরা। এজন্য কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের সমস্যাগুলো জানানো এবং সেগুলো দ্রুত সমাধানে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ