সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কলেজছাত্র জিতেশ দেওয়ান (১৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকার কাপ্তাই হ্রদের চেঙ্গী নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেন।

নিহত জিতেশ দেওয়ান উপজেলার শনখোলাপাড়ার বাসিন্দা। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে একই ঘটনায় নিখোঁজ হওয়া ডেনিজেন চাকমা (১৭)-এর মরদেহ নোয়াপাড়া এলাকায় ভেসে ওঠে। তিনি নানিয়ারচর কলেজের ছাত্র ছিলেন।

এ সংক্রান্ত মূল খবর নীচের লিংকে:

https://potheprantore.com/bangladesh/chittagong/rangamati/%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম বলেন, “সকালে চেঙ্গী নদীর কচুরিপানার নিচে জিতেশ দেওয়ানের মরদেহ ভেসে ওঠে। পরে তা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ৯টার দিকে দুর্গাপূজা দেখে ফেরার পথে মহাজনপাড়া এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়ায় একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বাকি চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জিতেশ দেওয়ান ও ডেনিজেন চাকমা পানিতে তলিয়ে যান।

উল্লেখ্য, একই রাতে কাপ্তাই হ্রদের লংগদু এলাকায় পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ