বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে ১ ছাত্রের মৃত্যু, আরেকজন নিখোঁজ

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল | ২ অক্টোবর

রাঙামাটির কাপ্তাই হ্রদে ঝড়ে কবলিত হয়ে নৌকাডুবির ঘটনায় ফের দুই কলেজছাত্র পানিতে তলিয়ে যায়। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, অপরজন এখনো নিখোঁজ।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নানিয়ারচর উপজেলার চেঙ্গী নদী এলাকায় কাপ্তাই হ্রদে। জানা যায়, নৌকা নিয়ে দুই কলেজছাত্র বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনীর ডুবুরি দল তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে ডেনিজন চাকমা (১৭) নামে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করে। তিনি সাবেক্ষং এলাকার বাসিন্দা এবং পিতা পিণ্টু চাকমার ছেলে।

তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও আরেক নিখোঁজ ছাত্রের কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার দিকে সেনাবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে। স্থানীয়রা এখনও খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে প্রচুর কচুরিপানা থাকায় নিখোঁজ ছাত্রের মরদেহ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গম এলাকায় ঘটনাটি ঘটায় সঙ্গে সঙ্গে খবর জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, একই রাতে কাপ্তাই হ্রদের লংগদু এলাকায় আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটে, যেখানে তিনজন নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ