,

সিরাজদিখানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশ ১১০ পিস ইয়াবাসহ শরিফ শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আটক শরিফ শেখ উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামের ইয়ানুস শেখের ছেলে।

আরও পড়ুন:

https://potheprantore.com/bangladesh/dhaka/munshiganj/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/

পুলিশ জানিয়েছে, বুধবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনেসার গুধারা ঘাট এলাকায় এএসআই সানোয়ার ও এএসআই শিবলী সাদিকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক জানান, শরিফ দীর্ঘদিন ধরে সিএনজি চালকের পরিচয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ