শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রবিন সরদার (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রবিন সরদার উপজেলার রশুনিয়া ইউনিয়নের সরদারপাড়া এলাকার খোকন সরদারের ছেলে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার সংলগ্ন কুলুবাড়ির মোড়ে এসআই আল-আমিন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার সংলগ্ন কুলুবাড়ির মোড়ে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রবিন সরদার (২৫) কে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ