ব্যুরো চিফ, বরিশাল
বরিশালে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা সম্রাট হাওলাদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান।
আরও পড়ুন:
নগরীর কেডিসি এলাকা থেকে গ্রেপ্তারকৃত সম্রাট হাওলাদার বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তাকে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওসি জানিয়েছেন—সম্রাটের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলা, বিএনপির অফিসে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।








