ব্যুরো চীফ, বরিশাল
বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালানো ছাত্রলীগ নেতা জয় সাহা (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান।
জয় সাহা বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগরীর বেলতলা এলাকার যুগল কৃষ্ণ সাহার ছেলে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ৯টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালিয়ে যায় জয় সাহা।
থানা সূত্রে জানা গেছে, রাইডার রাব্বি গ্রুপের সদস্য জয় সাহা।
পাঁচ মাস আগে বরিশাল আদালত প্রাঙ্গণে “জয় বাংলা” স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা মামলার ৬ নম্বর আসামি জয়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে নগরীর মহসিন মার্কেট এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম জয়কে গ্রেপ্তার করে। এরপর ওইদিন রাত ৯টার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে পালিয়ে যায় জয়।








