শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি ও পথসভা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন উপজেলার তালতলা বাজারে লিফলেট বিতরণ ও পথসভা শুরু করেন। দুপুর ২টায় ইছাপুরা ইউনিয়নের আল জামিয়াতুল ইসলামিয়া মোস্তফাগঞ্জ মাদ্রাসায় জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করেন।

তিনি সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জনসাধারণের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব এবং তা বাস্তবায়নের নানা দিক তুলে ধরে আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম হাসান, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক, মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি মিজান ঢালী, জাতীয়তাবাদী সমবায় দলের মুন্সীগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক জুয়েল খান বাবু, মুন্সীগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, ঢাকা গেন্ডারিয়া থানা যুবদল নেতা মো. জিন্না খান, রাজানগর ইউনিয়ন যুবদল নেতা মো. মাহবুব, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নয়ন, সহ-সভাপতি মো. শিমুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক সয়েব চাকলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন:

https://potheprantore.com/politics/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ