শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অপরিকল্পিত স্পিড ব্রেকার : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ইউপি সদস্য

ব্যুরো চিফ, বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অপরিকল্পিত স্পিড ব্রেকারের কারণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ইউপি সদস্য সৈয়দ মো. মনির।

আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের পতিহার গ্রামের জনপ্রিয় ইউপি সদস্য সৈয়দ মো. মনির স্পিড ব্রেকারের ওপর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়।

আরও পড়ুন:

https://potheprantore.com/bangladesh/barisal/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8/

বেশ কিছুদিন ধরে সৈয়দ মো. মনির ঢাকায় নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত ৪ নভেম্বর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫ নভেম্বর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

ইউপি সদস্য সৈয়দ মো. মনিরের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ