শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তরুণীকে সাহায্য করতে গিয়ে ভাইরাল তরুণ

রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার 

চলন্ত সিঁড়ির সামনে ভয়ভীত মুখে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। পা কাঁপছিল, কিন্তু উঠতেই হবে বলে দ্বিধা নিয়েই স্থির হয়ে ছিলেন তিনি। এমন সময় পাশে থাকা এক তরুণ সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে গেলেন। উদ্দেশ্য ছিল তরুণীকে নিরাপদে সিঁড়িতে তোলা। কিন্তু মুহূর্তেই ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা।

তরুণের হাত বাড়াতেই ভয়ে তরুণী আচমকা লাফিয়ে উঠে পড়েন তার কোলে! এতে দুজনেই ভারসাম্য হারিয়ে সোজা গড়িয়ে পড়েন চলন্ত সিঁড়িতে। আশপাশে উপস্থিত লোকজন চমকে ওঠেন। তবে তরুণ দ্রুত নিজেকে সামলে নিয়ে তরুণীকে উঠিয়ে দাঁড় করান সিঁড়ির এক ধাপে।

ভারতের এমনই এক দৃশ্যের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X)। যদিও ঘটনাটি কোথায় এবং কখন ঘটেছে—তা নিশ্চিতভাবে জানা যায়নি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ভিডিওটি শেয়ার করেছে।
আরও পড়ুনঃ

https://potheprantore.com/international/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%aa%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6/

ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন—তরুণী ভয় পেয়েছিলেন, ভাগ্যিস দুজনেই বড় বিপদ থেকে বেঁচে গেছেন। অন্যদিকে অনেকে মনে করছেন, ঘটনাটি আসলে রিল বানানোর উদ্দেশ্যে সাজানো নাটক।

যা-ই হোক, ওই ভিডিও এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। কয়েক মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই, আর মন্তব্যের বন্যায় ভাসছে পোস্টটি—‘সাহায্য করতে গিয়েও আজকাল বিপদে পড়তে হয়’ এমনই মন্তব্য ছুঁয়ে গেছে হাজারো ব্যবহারকারীর মনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ